ভোট কিনতে গিয়ে ইউপি চেয়ারম্যান আটক
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কিনতে গিয়ে জহুরুল ইসলাম নামের এক ইউপি চেয়ারম্যান ১ লাখ ১০ হাজার টাকাসহ আটক হয়েছেন।
জহুরুল ইসলাম একই উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের (দোয়াত-কলম) কাজ করতেন।
বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ।
সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) আদনান মোস্তাফিজ এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জাগো নিউজকে জানান, জহুরুল ইসলাম ভোট কেন্দ্রে টাকার বিনিময়ে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের ভোট কিনছিলেন। এসময় টাকাসহ তাকে আটক করা হয়।
ঘটনার পর পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরির্দশন করেছেন।
এম এ মালেক/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে