৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক
পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতির ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বুধবার দিনগত রাত ৩টার দিকে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় লাইনচ্যুত ট্রেন দ্রুত সচল করা হয়েছে।
শেখ মহসীন/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে