যমুনা পাড়ে মিললো নিখোঁজ দুই শিশুর মরদেহ
সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজের পরদিন যমুনার পাড় থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ মে) দুপুরে উপজেলার জালালপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়রা শিশু দুটির মরদেহ নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
শিশুরা হলো- শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসিন (৫)।
আবু বক্কারের বাবা রুবেল হোসেন জাগো নিউজকে বলেন, শনিবার আমার ছেলে ও শ্যালিকার ছেলেকে নিয়ে এনায়েতপুর থানার জালালপুরে মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এরপর আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে নদী পাড়ে খেলা করছিল। কিন্তু কিছুক্ষণ ওদের খুঁজে পাচ্ছিলাম না। এরপর অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। তবে আজ (রোববার) দুপুরে জানতে পারি নদীর ব্লকের গর্তে তাদের মরদেহ পড়ে আছে।
এম এ মালেক/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে