কাঠ পুড়িয়ে ইট তৈরি, ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও কাঠ পুড়িয়ে ইট তৈরি করায় এক ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ মে) বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের মেসার্স মেঘনা ব্রিকসকে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আব্দুল গফুর জাগো নিউজকে জানান, মেসার্স মেঘনা ব্রিকসের মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও কয়লার বদলে কাঠ পুড়িয়ে ইট তৈরি করছিল। এ জন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী তাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় সলঙ্গা থানার পুলিশ সদস্যরা আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
এম এ মালেক/এনআইবি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে