বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ
পাবনার সুজানগর উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ মে) রাতে উপজেলার ভাটপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
শনিবার (১৮ মে) অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানায় দায়ের করা মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায় ওই ছাত্রী। এ সময় এলাকার বখাটে যুবক ইমন, সাজিদ ও বারেক তাকে জোর করে তুলে নিয়ে যান। তারা পাশের নির্মাণাধীন একটি ভবনে নিয়ে এলাকার সাব্বির ও তুহিন নামে আরও দু’জনকে ডেকে নিয়ে আসেন। পরে পাঁচ যুবক ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন।
আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দিলে তারা তাকে উদ্ধার করেন।
মামলার বাদী ভুক্তভোগীর নানি জানান, তার নাতনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, ওই যুবকরা গত ১৪ মে আমার এক ছেলের দোকান ভাঙচুর করেছে। এবার তারাই শুক্রবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে আমার নাতনিকে ধর্ষণ করেছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, ধর্ষণের ঘটনায় রাতেই ভুক্তভোগীর নানি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
আমিন ইসলাম জুয়েল/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে