কিশোরগঞ্জে ৯ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
কিশোরগঞ্জে ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
কিশোরগঞ্জে ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের একটি বাসায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরষ্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক ‘স্ক্রিপ্টেড বিবৃতি’ আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিশোরগঞ্জের ছাত্রসমাজ এই বিবৃতি প্রত্যাখ্যান করছে। দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকবো।
তিনি আরও বলেন, আমাদেরকেও গ্রেফতার ও গুমের ভয় দেখানো হচ্ছে। আমরাও ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছি। তবে আমাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমন্বয়ক অভি চৌধুরী, ইকরাম হোসেন, এনামুল হক নাঈম, আফসানা ইসলাম প্রমুখ।
এসকে রাসেল/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে