কিশোরগঞ্জে মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ-সমাবেশে শিক্ষার্থীরা
কিশোরগঞ্জে ৯ দফা দাবিতে মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে শহরের পুরাতন থানা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেল স্টেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেল স্টেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে রেল স্টেশন এলাকায় ৯ দফা দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে অংশ নেন।
এ সময় ‘আমার ভাই মরলো কেন শেখ হাসিনা জবাব চাই’, ‘জবাব তোমায় দিতে হবে, নয়লে গদি ছাড়তে হবে’, ‘পাকিস্তানি প্রেতাত্মা, পাকিস্তানে ফিরে যা’, ‘তুমি কে আমি কে সমন্বয়ক, সমন্বয়ক’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। পরে পুলিশ এসে কথা বললে তারা স্থান ত্যাগ করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অভি চৌধুরী, ইকরাম হোসেন, এনামুল হক নাঈম, আফসানা ইসলামসহ কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসকে রাসেল/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে