ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কারারক্ষী খুন : হিমেলের কাছে তথ্য পাওয়া যায়নি

প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৮ এপ্রিল ২০১৬

গাজীপুরের কাশিমপুর কারাগারের সাবেক প্রধান কারারক্ষী রুস্তম আলী হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি হিমেলের কাছে থেকে প্রথম দিনে কোনো তথ্য পায়নি পুলিশ। তারপরও নানা কৌশলে তাকে জ্ঞিাসাবাদ করা হচ্ছে বলে জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে।

প্রয়োজনে তাকে ফের রিমান্ড চাওয়া হতে পারে। তিন দিনের রিমান্ডে হিমেল গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নতুন করে কোনো আসামি গ্রেফতার হয়নি। তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, প্রথম দিনের রিমান্ডে কোনো তথ্য পাওয়া যায়নি। রিমান্ডের আরো দুই দিন হাতে আছে। এ দুই দিন তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, স্বামী রুস্তম আলীর মরদেহ কাশিমপুর কবর স্থান থেকে উত্তোলন করে গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার চকরগাছিয়ায় নিয়ে যাওয়ার আবেদনটির বিষয়ে জেলা প্রশাসক বৃহস্পতিবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

নিহত রুস্তম আলীর ছোট ভাই শাহ আলম জানান, বৃহস্পতিবার তারা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছেন। তিনি অনুমতি প্রদানের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সাবেক কারারক্ষী মো. রুস্তম আলী হাওলাদার দুর্বৃত্তের গুলিতে নিহত হন।

আমিনুল ইসলাম/এআরএ/এবিএস

আরও পড়ুন