ফরিদপুর
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগের দুই নেতার পদত্যাগ
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের দুই নেতা।
পদত্যাগ করা নেতারা হলেন- মো. বাবুল মাতুব্বর ও মেহেদী হাসান। বাবুল ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক ও মেহেদী হাসান উপজেলার চন্দ্রা ইউনিয়নের সহসভাপতি।
গত ১৭ জুলাই তারা ফেসবুকে পোস্ট করলেও শনিবার (৩ আগস্ট) বিষয়টি আলোচনায় আসে।
বাবুল মাতুব্বর তার ফেসবুক আইডিতে লেখেন, ‘আমি স্কুল থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আজ সাধারণ ছাত্র-ছাত্রীকে নিয়ে কথা বলায় কিছু মানুষ আমাকে রাজাকার বলতেছে, আমাকে নিয়ে পোস্ট করতেছে। আমার ভাই-বোনদের ওপর নির্যাতন হবে আর আমি চুপ করে বসে থাকবো এটা কখনোই হবে না। আমি আমার নিজ ইচ্ছায় ছাত্রলীগের রাজনীতি থেকে পদত্যাগ করলাম।’
আরেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান লেখেন, ‘বিবেকের তাড়নায় ও দেশের মানুষের স্বার্থে আমার নিজ পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। সবাই আমাকে ক্ষমা করে দেবেন।’
এ ব্যাপারে বক্তব্য জানতে উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক বাবুল মাতুব্বরের মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম জাগো নিউজকে বলেন, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে মো. বাবুল মাতুব্বর ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। অন্যজন মেহেদী হাসান উপজেলার চন্দ্রা ইউনিয়নের সহসভাপতির কোনো পদে ছিলেন না, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। বাবুল মাতুব্বরের এটা ব্যক্তিগত ব্যাপার হলেও এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মোল্লা সনেট জাগো নিউজকে বলেন, তারা দুজন বর্তমানে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং বর্তমান কমিটিতে তাদের কোনো পদ পদবীও নেই।
এন কে বি নয়ন/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত