জামিনে মুক্ত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানী
মুফতি জসিম উদ্দিন রাহমানী
সন্ত্রাস বিরোধী মামলায় জামিনে মুক্তি পেয়েছেন কথিত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী।
সোমবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান তার মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মুফতি জসিম উদ্দিন রাহমানী সন্ত্রাস বিরোধী মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
জসিম উদ্দিন রাহমানী বরগুনার সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
তার মুক্তির খবরে সকাল থেকেই কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অবস্থান করেন তার বড় ভাই আব্দুল খলিল, আব্দুল জলিল, আইয়ুব আলী এবং শায়েখ আব্দুল্লাহ ওরফে নজরুল ইসলামসহ অন্যান্য অনুসারীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি জসিম উদ্দিন রাহমানীর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় রোববার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।
মুফতি জসীম উদ্দিন রাহমানীর দাবি, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল নেই। এটা শেখ হাসিনার তৈরি করা।
আমিনুল ইসলাম/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত