পাটুরিয়ায় নৌকাডুবি : নিখোঁজ ২ জনের সন্ধান মেলেনি
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে পদ্মায় ডুবে যাওয়া বালু বোঝাই নৌকার দুই শ্রমিকের এখনও খোঁজ মেলেনি। তবে সকাল থেকেই তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করেছে দমকল বাহিনীর ডুবুরি দল। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড়ের কবলে পড়ে বালু বোঝাই নৌকাটি ডুবে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার চরতারাপুর এলাকা থেকে বালু বোঝাই করে ইঞ্জিনচালিত নৌকাটি পাটুরিয়া ঘাটে আসছিল। ঘাটের কাছাকাছি আসার পর তারা ঝড়ের কবলে পড়ে। এ সময় ৩ নম্বর ঘাটে ভেড়ানোর চেষ্টা করলে পন্টুনের সঙ্গে লেগে উল্টে যায়। নৌকার ৮ আরোহীর মধ্যে ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে। তবে নৌকার চালক রহিজ প্রামাণিক ও কুদ্দুস প্রামাণিককে উদ্ধার করা সম্ভব হয়নি। রাতেই স্থানীয়ভাবে তাদের উদ্ধারের চেষ্টা চালানো হলেও খোঁজ মেলেনি।
এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে দমকল বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছেন।
ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন অফিসার মাহমুদ আলম জানান, নিখোঁজ দুইজনকে উদ্ধারে ৬ জন ডুবুরি কাজ করছে। তাদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলবে।
বি.এম খোরশেদ/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি