গাজীপুর
চোরাই মালের ভাগ-ভাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে চোরাই মালামালের ভাগ-ভাটোয়ারাকে কেন্দ্র করে সেলিম মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে মহানগরীর টঙ্গী পূর্ব থানার কেরানির টেক এলাকায় এ ঘটনা ঘটে।
সেলিম মিয়া নরসিংদীর শিবপুর থানার নোয়াদিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি ওই এলাকায় মামুন মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন।
টঙ্গী পূর্ব থানার এসআই সাফায়েত ওসমান জানান, রাত ২টার দিকে সেলিম মিয়াকে তার সহযোগীরা বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে কেরানির টেক এলাকার একটি বাসার সামনে সেলিমের সঙ্গে তার সহযোগীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে সেলিমের মাথায় আঘাত করলে তিনি আহত হন। পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত