নারায়ণগঞ্জে পোশাক কারখানার ঝুট দখলে দুই গ্রুপের সংঘর্ষ
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চল এলাকার পোশাক কারখানার ঝুট দখলে নিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুজন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ফতুল্লার শিল্পাঞ্চল বিসিক ১ নম্বর গলিতে রাসেল মাহমুদ ও জাহাঙ্গীর গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হলে উভয় গ্রুপ বিসিক থেকে পালিয়ে যায়।
আওয়ামী লীগ সরকার পতনের পর বিসিকের ঝুট সেক্টর দখলের জন্য বেশ কয়টি গ্রুপ তৎপর হয়ে ওঠে। এরমধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ ও জাহাঙ্গীর গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। কয়েকদিন ধরেই তারা বিসিকে পৃথকভাবে মহড়া দিতে শুরু করেন।
এরই মধ্যে বৃহস্পতিবার সকালে রাসেল গ্রুপ একটি কারখানায় গিয়ে ঝুট দাবি করেন। তখন জাহাঙ্গীর গ্রুপ জানতে পেরে দুপুরে বিসিকে এসে রাসেল গ্রুপকে ধাওয়া করে।
এসময় জাহাঙ্গীর গ্রুপের দুজনকে ছুরিকাঘাত করে রাসেল গ্রুপের লোকজন বিসিক ছাড়েন। এতে জাহাঙ্গীর গ্রুপ লোকবল বাড়িয়ে ধারালো ছুরি হাতে বিসিকে অবস্থান নেয়।
এসময় মালিক শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিসিকে অবস্থান নিলে কৌশলে জাহাঙ্গীর গ্রুপ পালিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।
মোবাশ্বির শ্রাবণ/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১৫
- ২ বাবা ভোট না দেওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৩ বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
- ৪ হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
- ৫ বিশৃঙ্খলা করায় নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন বিজয়ী প্রার্থী