ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে তোরাপ বেপারী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকালে ভাঙ্গা-ফরিদপুর রেল লাইনের উপজেলার জান্দি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তুরাপ বেপারী উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের মৃত হোসেন বেপারীর ছেলে।
এলাকাবাসী জানায়, তোরাপ বৃদ্ধ মানুষ। কানে কম শোনেন। শনিবার সকালে তিনি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস নামের একটি লোকাল ট্রেন ঘটনাস্থল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার জিল্লুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে তোরাপ বেপারী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ