জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। মঙ্গলবার রাত ৯টায় তিনি কারগার থেকে বের হন।
জামিনের বিষয়টি বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান।
সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১৪ সাল থেকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন সুইডেন আসলাম।
এর আগে তিনি ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতারের পর বিভিন্ন কারাগারে অবস্থান করেন। বুধবার তার জামিনের কাগজ কারাগারে আসে। পরে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত