গাজীপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ফাইল ছবি
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র দুজন নিহত হয়েছেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কাপাসিয়া-মনোহরদী সড়কের উপজেলার শালদৈ মোল্লাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাপাসিয়া উপজেলার নরোত্তমপুর গ্রামের শরিফ হোসেনের ছেলে সৌদি প্রবাসী ইমরান হোসেন (২৩) এবং একই গ্রামের প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে খিরাটি কারিগরি কলেজের শিক্ষার্থী জহিরুল ইসলাম (২৫)।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মিয়া দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে কাপাসিয়া থেকে বাড়ি ফিরছিলেন ওই দুই যুবক। কাপাসিয়া-মনোহরদী সড়কের সালদৈ মোল্লাবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ দুই যুবক সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে একজন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
এসআই রাশেদ মিয়া জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে স্থানীয় আড়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।
মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে জানান কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডালিয়া আক্তার।
আমিনুল ইসলাম/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ