গাজীপুরে পুকুরের পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
ছবি- সংগৃহীত
গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় পুকুরের পানিতে ডুবে রিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নলজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত নলজানী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার বাবা সৌদিপ্রবাসী। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসায় পড়াশোনা করতো।
নিহত রিফাতের স্বজন রাশেদুল ইসলাম রাশেদ জানান, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সৌদিপ্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী রহিমা আক্তার নলজানী এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে বাড়ির অদূরে একটি পুকুরের পাশে যায়। খেলা শেষে পুকুরের পানিতে পা পরিষ্কার করতে যায় রিফাত।
পাড়ে দাঁড়িয়ে পুকুরের পানিতে পা পরিষ্কার করার সময় হঠাৎ পানিতে পড়ে গেলে নিখোঁজ হয়। সঙ্গে থাকা রিফাতের বন্ধুরা পুকুরের নিখোঁজের বিষয়টি দ্রুত তার মা রহিমাকে জানায়। পরে তার মা স্থানীয়দের সাথে নিয়ে ওই পুকুরে পানিতে নেমে প্রায় তিন ঘণ্টা পর পানি থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহান মিয়া বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু রিফাতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিকভাবে নিহত শিশুর দাফন প্রক্রিয়া চলছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা থানায় কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুর রহমান আরমান/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ