গাজীপুরে বাসচাপায় নারী নিহত, খবরে বাসে আগুন
গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহত ও অপর এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত লোকজন ‘উজান ভাটি’ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে। তারা বাসটির চালক ও হেলপারকে মারধর করে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, উজান ভাটি পরিবহনের বাসটি গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার এলাকায় এক নারী ও এক ব্যক্তিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নারীর। স্থানীয়রা আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান। পরে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় সড়কে যান চলাচল বন্ধ থাকে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম হোসেন বলেন, বাসচাপায় এক নারী নিহতের ঘটনায় স্থানীয়রা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত জনতা বাসের চালক ও হেলপারকে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় চালক ও হেলপারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুর রহমান আরমান/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ