বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা
ফরিদপুরের আলফাডাঙ্গায় বেশি দামে সার বিক্রি ও মেমো না দেওয়ার অভিযোগে এক ডিলারকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমকেএম রায়হানুর রহমান।
মেসার্স রাজিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মৃত গণেশ চন্দ্র কুন্ডুর ছেলে রাজিব কুন্ডুকে পাঁচ হাজার জরিমানা করা হয়।
রাজিব সরকার নির্ধারিত ডিএপি সার ২১ টাকার জায়গায় ২৮ টাকা এবং পটাশ ২০ টাকার জায়গায় ২২ টাকায় বিক্রি করছিলেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুর রহমান বলেন, জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এন কে বি নয়ন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে