গাজীপুরে আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
ফাইল ছবি
গাজীপুরে ৯ বছর আগের বিস্ফোরক আইনে করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় করা চারটি মামলা থেকে তিনি খালাস পেলেন। একই মামলায় তারেক রহমান ছাড়াও গাজীপুরের বিএনপি ও জামায়াতের ৬০ নেতাকর্মী খালাস পেয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন জয়দেবপুর থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।
আসামিপক্ষের আইনজীবী ড. সহিদউজ্জামান মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুল ইসলাম/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে