নারায়ণগঞ্জে ৫ ইটভাটার তিন লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জে বন্দরে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে পাঁচ ইটভাটাকে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স মায়ের দোয়া ব্রিকসকে ৫০ হাজার, মেসার্স আল মদিনা ব্রিকসকে ৫০ হাজার, মেসার্স নারায়ণগঞ্জ ব্রিকসকে ৩০ হাজার, মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ৭৫ হাজার ও মেসার্স হাজী অটো ব্রিকসকে এক লাখ টাকাসহ পাঁচটি ইটভাটাকে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান বলেন, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ু দূষণকারী কারখানা অথবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সহায়তায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টিম।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত