জাগো নিউজে প্রতিবেদন
সরানো হলো সিদ্ধিরগঞ্জ থানা গেটের বিএনপির ব্যানার-ফেস্টুন
জাগো নিউজে প্রতিবেদন প্রকাশের পর সরানো হলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা গেটে লাগানো সব ব্যানার-ফেস্টুন।
বুধবার (৪ ডিসেম্বর) ‘বিএনপির ব্যানার-ফেস্টুনে সয়লাব সিদ্ধিরগঞ্জ থানা গেট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ। পরে সরিয়ে ফেলা হয় সব ব্যানার-ফেস্টুন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সরেজমিন দেখা গেছে, থানা গেট যেসব ব্যানার-ফেস্টুনে সয়লাব হয়ে ছিল তা এখন আর নেই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, রাতেই সব ব্যানার-ফেস্টুন নামিয়ে ফেলা হয়েছে। পুলিশ কার্যালয়ে রাজনৈতিক ব্যানার থাকার কোনো মানে হয় না।
মো. আকাশ/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত