সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিতাই চন্দ্র বর্মণ (২৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কের সোনারগাঁ থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চন্দ্র বর্মণ উপজেলার সাতভাইপাড়া এলাকার মৃত উমেস চন্দ্র বর্মণের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিতাই চন্দ্র বর্মণ ইজিবাইকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তার ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যান জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মো. আকাশ/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত