টঙ্গীতে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর খরতৈল এলাকায় রাস্তার পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায় নি।
টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল ইসলাম জানান, শুক্রবার ভোরে এলাকাবাসী খরতৈল-সাতাইশ সড়কের পাশে একটি বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহতের গলায় ওড়না পেঁচানো এবং নাকে-মুখে রক্তের দাগ রয়েছে। লাশটিতে পচন ধরেছে। দুর্বৃত্তরা দুই-তিন দিন আগে তাকে হত্যার পর বস্তাবন্দি করে মরদেহ ওই রাস্তার পাশে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আমিনুল ইসলাম/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির দু’পক্ষে মারামারি, কেটলির আঘাতে ফাটলো তাঁতিদল সভাপতির মাথা
- ২ পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা
- ৩ মাদারীপুরে জব্দ ২৭ মণ জাটকা গেলো এতিমখানায়
- ৪ স্বামী-স্ত্রী মিলে করেন ইয়াবার ব্যবসা, অবশেষে গ্রেফতার
- ৫ জ্বালানি সংকটে বিপাকে মোটরসাইকেল মেকানিকরা, স্থবির পার্টস ব্যবসা