নারায়ণগঞ্জে হাসিনা- শামীম ওসমানসহ ১১১ জনের নামে মামলা
ফাইল ছবি
নারায়ণগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমানসহ ১১১ জনের নামে হত্যা মামলা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, ছেলে অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটু ও এহসানুল হক নিপুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে সরকারি তোলারাম কলেজ মোড়ে শামীম ওসমানসহ আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলা চালায়। এসময় মো. তানভীর রহমান (১৭) গুলিবিদ্ধ হয়। অনেকদিন চিকিৎসাধীন অবস্থায় থেকে বর্তমানে সুস্থ হয়েছেন। পরে জড়িতদের শাস্তির জন্য মামলা করেছেন।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত