সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই
১৪৮ মোবাইলসহ আরও তিনজন গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় আসামিদের কাছ থেকে ১৪৮টি মোবাইল উদ্ধার করা হয়। যারমধ্যে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মুঠোফোন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলার কাঁচপুর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। ।
তারা হলেন, রাকিম মিয়া, আনোয়ার হোসেন ওরফে রাজিব ও মিন্টু মিয়া।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী, ৮ ডিসেম্বর (রোববার) রাতে মোগরাপাড়া এলাকায় সমন্বয়কদের গাড়ি আটকে মোবাইল ছিনতাই হয়। পরদিন সোমবার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। সে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোরাই মোবাইলসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে। আসামিদের দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
মো. আকাশ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত