নারায়ণগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
প্রতীকী ছবি
নারায়গঞ্জের ফতুল্লায় ট্রাকচাপায় মীম নামে নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে দক্ষিণ সস্তাপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু দক্ষিণ সস্তাপুর এলাকার মতি মিয়ার মেয়ে। এই ঘটনায় এলাকাবাসী ধাওয়া দিয়ে ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছে।
ফতুল্লা মডেল থানার এস আই মোস্তফা কামাল খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোবাশ্বির শ্রাবণ/কেএএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত