গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর মহল্লায় লিচু গাছ থেকে পড়ে শরিফুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে।
নিহত যুবক স্বরূপনগর মহল্লার এনামুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে এনামুলের বাড়ির পার্শ্ববর্তী একটি লিচু গাছের নিচে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে লিচু পারতে গিয়ে গাছের ডাল ভেঙড়ে নিচে পড়ে যায় এবং সেখানে থাকা রড বুকে বিদ্ধ হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
আব্দুল্লাহ/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ২ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৩ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৪ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে
- ৫ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১