রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ও মৈষটেক এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান, তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহাংগীর আলম, ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম, প্রকৌশলী সৈয়দ তাফহিম, উপ-সহকারী প্রকৌশলী শাহীনুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা।

এসময় অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহাংগীর আলম বলেন, গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ও মৈষটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্রায় দেড় কিলোমিটার পাইপ ও দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে অবৈধ রাইজার ও নিম্নমানের বিভিন্ন ফিটিংস পাইপ খুলে নেওয়া হয়।
এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত