সোনারগাঁ
মাদকের টাকার জন্য ছুরিকাঘাতে বাবাকে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘাতক ছেলের নাম মো. রিফাত (১৮)। ঘটনায় পর থেকে তিনি পলাতক।
স্থানীয় জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শফিকুল ইসলামের কাছে রিফাত মাদক সেবনের জন্য দুই হাজার টাকা দাবি করেন। ওই টাকা নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা। এক পর্যায়ে ছেলেকে চর থাপ্পড় দেন তিনি। পরে তিনি উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে।
নিহতের ভাতিজা ইয়ামিন সুজন জানান, উঠতি বয়সী স্থানীয় কয়েকজন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। রিফাত তাদের মধ্যে একজন। মাদকের টাকা না পেয়ে তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
মো. আকাশ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ