স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে সোহাগ বাড়ি (৩০) নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টায় নাসিকের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সোহাগের গ্রামের বাড়ি বরিশালে। তিনি তার স্ত্রীকে নিয়ে হীরাঝিল এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ দুই বিয়ে করেছেন। তিনি তার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন- এমন ধারণার জেরে উভয়ের মধ্যে শুক্রবার রাতে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে দ্বিতীয় স্ত্রী ঘরে থাকা বটি দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। ঘটনার পর প্রতিবেশীরা সোহাগকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জাগো নিউজকে জানান, প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে এমন খবরে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এসময় স্বামীর গোপনাঙ্গ কেটে দেন দ্বিতীয় স্ত্রী। তাকে গ্রেফতার করা হয়েছে।
মো. আকাশ/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ২ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৩ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৪ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ
- ৫ ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল