ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা বিভাগে চলছে পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ০৫:১২ এএম, ১৬ মে ২০১৬

দক্ষিণ পশ্চিমাঞ্চলের দশ জেলায় সোমবার দ্বিতীয় দিনের মত পরিবহন ধর্মঘট চলছে। তিন দফা দাবিতে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ রোববার ভোর ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টার এই পরিবহন ধর্মঘট শুরু করেছে।
 
চলমান ধর্মঘটে এ অঞ্চলের সকল বাস, ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ড ভ্যানসহ সকল প্রকার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘট সোমবারও অব্যাহত রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের হাজার হাজার মানুষ।

এরআগে সাতদিনের আল্টিমেটাম মেনে না নেয়ায় গত শনিবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু এ পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন। রোববার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট মঙ্গলবার (১৭ মে) ভোর ৬টা পর্যন্ত (৪৮ ঘণ্টা)  চলবে।
 
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে বিচার কাজ শেষ করা, নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রিনলাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

মিলন রহমান/এফএ/এমএস

আরও পড়ুন