কুড়িগ্রামে মাদক বিরোধী কনসার্ট আয়োজন সম্পন্ন
মাদক মুক্ত সমাজ গড়তে কুড়িগ্রামে প্রাণ ফ্রুটিক্স মাদক বিরোধী কনসার্ট আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২০ মে শুক্রবার বিকেল ৪টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
মিডিয়া পার্টনার হিসেবে জাগো নিউজ ২৪.কম এবং প্রাণ কোম্পানির উদ্যোগে বিআইএসকে ক্লাবের স্পন্সরে সাজু সঙ্গিত অঙ্গন এ কনসার্টের আয়োজন করে।20160517125050.jpg)
কনসার্টে ঢাকার জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল, রুমি, মৌসুমী, সাজু ছাড়াও স্থানীয় শিল্পীরা কনসার্টে গান গাইবেন। কনসার্টে প্রাণ ফ্রুটিক্স লেবেল প্রদশর্নীর মাধ্যমে প্রবেশ করা যাবে।
কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জানান, প্রাণ ফ্রুটিক্স মাদক বিরোধী কনসার্ট সুষ্ঠুভাবে করার জন্য ইতোমধ্যে ৩০ ফিট বাই ২০ ফিট স্টেজ নির্মাণ সম্পন্ন করা হয়েছে। সচারাচর এখানে তেমন কোনো কোনসার্ট অনুষ্ঠিত হয়না বলেই শহরে এক ধরনের সাজ সাজ রব পড়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে কনসার্ট ভালোভাবেই শেষ করা সম্ভব হবে।
নাজমুল/এমএএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ বসতবাড়িতে হামলা-ভাঙচুর
- ২ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
- ৩ কানাডা যাওয়ার টাকা ফেরত চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- ৪ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা
- ৫ পটুয়াখালীতে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১