ঠাকুরগাঁওয়ে আ.লীগের ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের তিন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলা আ.লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো দল থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।
তারা হলেন- সদর উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও শুকানপুকুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফয়জুল হক প্রধান পলাশ, শুকানপুখুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি জীবন চন্দ্র ঘোষ, দেবিপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নুর ইসলাম।
২৮ মে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফয়জুল হক প্রধান পলাশ ঘোড়া প্রতীক, জীবন চন্দ্র আনারস প্রতীক, নুর ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নৌকা প্রতীকে শুকানপুকুরী ইউনিয়নে আ.লীগের দলীয় প্রার্থী আনিসুর রহমানের বিপক্ষে মাঠে নামায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদর উপজেলা আ.লীগ ফয়জুল হক প্রধান পলাশকে ও সদর থানা যুবলীগ জীবন চন্দ্র ঘোষকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়।
অপরদিকে, দেবিপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোয়াজ্জেম হোসেনের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে সভাপতি নুর ইসলাম ঘোড়া মার্কা নিয়ে নির্বাচন করায় তাকেও অব্যাহতি দেয়া হয়েছে।
রবিউল এহসান রিপন/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে