৫ মাসে নিত্যপণ্যের দাম বহুলাংশে কমেছে
পাঁচ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বহুলাংশে কমেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং/ফাইল ছবি
গত পাঁচ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বহুলাংশে কমেছে। একইভাবে গত বছরের রমজানের তুলনায় এ বছর বেশির ভাগ পণ্যের দাম কমেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় রয়েছে চাল, গম, ডাল, মুরগি, ডিম, মাছ, সয়াবিন, পামওয়েল, চিনি, লবণ, আলু, টমেটো, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন ও হলুদ।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ২০২৪ সালের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মুদি দোকান ও মুরগির মার্কেট থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সংগ্রহীত তথ্যে এ পরিসংখ্যান উঠে এসেছে।
- আরও পড়ুন
- ময়মনসিংহে সুলভ মূল্যে মাংস-ডিম বিক্রি
- বাড়তি টাকা দিয়েও মিলছে না সয়াবিন তেল
- ৬৪ জেলায় বুধবার থেকে মিলবে টিসিবির পণ্য

পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, গত বছরের নভেম্বরের তুলনায় মার্চ পর্যন্ত বিভিন্ন প্রকার চাল (নাজিরশাইল, মিনিকেট, বিআর২৮, গুটি ও পাইজাম) এবং গমের (লুজ আটা, প্যাকেটজাত আটা, লুজ ময়দা ও প্যাকেটজাত ময়দা) দাম অপরিবর্তিত রয়েছে। যদিও গত বছরের রমজানের তুলনায় চালের দাম কিছুটা বৃদ্ধি পেলেও গমের দাম (আটা ও ময়দা লুজ প্যাকেটজাত) কমেছে।
এমইউ/বিএ/জিকেএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ রোজার বাজারে স্বস্তি, কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম
- ২ সাত মাসে বিদেশি ঋণ যত এসেছে, এর চেয়ে বেশি গেছে পরিশোধে
- ৩ অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময় বাড়লো
- ৪ ১৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিকে সংবর্ধনা দিলো বিজিএমইএ
- ৫ নতুন গভর্নর কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন, প্রশ্ন টিআইবির