৪ জুলাই ব্যাংকও বন্ধ
বাংলাদেশ ব্যাংক আগামী ৪ জুলাই (সোমবার) দেশের সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ৪ জুলাইয়ের পরিবর্তে আগামী ১৬ জুলাই (শনিবার) ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনওয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া আগামী ২ ও ৩ জুলাই সরকারি ছুটি থাকা সত্ত্বেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে শ্রমঘন এলাকার ব্যাংকগুলো খোলা থাকবে। রোববার সকালে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ২২ জুন (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই (সোমবার) সরকারি ছুটি ঘোষণা করেন। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই অফিস খোলা থাকবে। ফলে এবারের ঈদে টানা ৯ দিনের ছুটির সুযোগ পান সরকারি চাকরিজীবীরা।
এমইউএইচ/আরএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে গুরুত্ব আরোপ অর্থনীতিবিদদের
- ২ ‘তেল নিতে ১-২ ঘণ্টা চলে যায়, রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাচ্ছে’
- ৩ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: ড. ফাহমিদা
- ৪ ভয়াবহ পতনের বাজারে পচা শেয়ারের দাপট
- ৫ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল