ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

এক লাফে ভরিতে সোনার দাম কমলো ৯ হাজার টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৮ এএম, ০৪ মার্চ ২০২৬

টানা ছয় দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৯ হাজার ২১৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় তিন হাজার ৩২৪ টাকা। তার আগে আরও পাঁচ দফা সোনার দাম বাড়ানো হয়। টানা ছয় দফা বাড়ানোর পর এখন সোনার দাম কমানো হলো।

আরও পড়ুন
সোনার দাম ভরিতে বাড়লো ৩৩২৪ টাকা
সোনার গয়নার লোভে সিরিয়াল কিলার হয়ে ওঠেন ‘সায়ানাইড মল্লিকা’
সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৭৪ হাজার

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় আট হাজার ৭৪৮ টাকা কমিয়ে দুই লাখ ৫৬ হাজার ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় সাত হাজার ৫২৩ টাকা কমিয়ে নতুন দাম দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ছয় হাজার ৫৯০ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

এর আগে গতকাল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় তিন হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় দুই লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় তিন হাজার ৯১ টাকা বাড়িয়ে দুই লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে দুই লাখ ২৬ হাজার ৯৮১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় এক লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।

এখন সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪২ টাকা কমিয়ে ছয় হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে পাঁচ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪০৪ টাকা কমিয়ে চার হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এমএএস/ইএ