ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

‘ইন্ডাস্ট্রিকে অবশ্যই চাহিদামতো ফুয়েল সাপ্লাই দিতে হবে’

মো. নাহিদ হাসান | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৪ মার্চ ২০২৬

দেশের জ্বালানি খাতে চলমান অস্থিরতায় তেল সরবরাহ, মজুত সক্ষমতা ও বাজার ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, রেশনিং ব্যবস্থা এবং শিল্পখাতে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ- সব মিলিয়ে প্রশ্ন উঠছে নীতি ও প্রস্তুতি নিয়ে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সীমিত মজুত ও হঠাৎ সৃষ্ট আতঙ্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কৌশলগত মজুত গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও সামনে আসছে।

বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে জাগো নিউজ কথা বলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক, জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেনের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্ব প্রতিবেদক মো. নাহিদ হাসান

জাগো নিউজ: বর্তমান সময়ে দেশের জ্বালানি খাতে যে অস্থিরতা দেখা যাচ্ছে, এর প্রধান কারণগুলো কী বলে আপনি মনে করেন?

ড. ইজাজ হোসেন: আমাদের যেহেতু দিন আনি দিন খাই এর মতো অবস্থা, তিনদিন কাজ না পেলে না খেয়ে থাকতে হয়। দেশে ডিজেল আমদানি করে আনার পর খালাস করে ট্যাংকারে রাখা হয়। যেদিন থেকে ক্রাইসিস ফিল করা হলো, বিপিসি সারাদেশের সব ট্যাংকারের হিসাব দিয়ে বললো যে, ১৪ দিনের তেল মজুত আছে। এই খবরটা সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এটার জন্যই একটা গোলমাল হয়েছে। এই প্যানিক হওয়ার কারণে দুদিনেই চারদিনের তেল বিক্রি হয়ে গেছে। এরপর সরকার রেশনিংয়ের ব্যবস্থা শুরু করলো। এরপরে বিরাট অরাজকতা আরম্ভ হলো, পেট্রোল পাম্পে লাইন পড়ে গেলো।

আরও পড়ুন

রেশনিংয়ের একটা সুবিধা আছে। তখন তেল ছিল সাতদিনের। এটি রেশনিং করলে ডিপো থেকে দেওয়া হলো অর্ধেক তেল। এভাবে সাত বা আটদিনের তেল দিয়ে চৌদ্দ বা পনেরো দিন চালানো সম্ভব। এভাবে তো একটা সুবিধা পাওয়া গেলো। এরপর ভারত থেকে তেল এলো, আমরা একটু স্বস্তি পেলাম। এখন সরকার বলছে যে, আমি এই মাসটা চালিয়ে যেতে পারবো। কারণ, ১৭ তারিখের পরেই ফুয়েল কনজাম্পশন হাফ হয়ে যাবে।

এখন বৈশ্বিক রাজনৈতিক অবস্থান বিবেচনায় নিতে হবে। যদি জাহাজগুলো আটকে যায় তাহলে এপ্রিল থেকে আবার সংকট শুরু হতে পারে।

জাগো নিউজ: ব্যবসায়ীরা বলছেন, জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না। শিল্পখাতের ওপর এই জ্বালানি সংকটের প্রভাব কতটা গুরুতর হতে পারে?

ড. ইজাজ হোসেন: কারখানা শ্রমিকরা পাঁচ থেকে ছয়দিনের ছুটিতে চলে যাবে। ১৭ মার্চ থেকে এ সমস্যাটা চলে যাবে। ইন্ডাস্ট্রি যেন তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে সেজন্য অবশ্যই চাহিদামতো ফুয়েল সাপ্লাই দিতে হবে। কারখানা মালিকরা এমনিই ক্ষতিগ্রস্ত। কারখানায় যদি কাজ করতে না পারে তাহলে শ্রমিকদের বেতন দেবে কীভাবে? এজন্য অবশ্যই এই খাতে নজর দেয়া উচিত।

আমাদের ডিজেলে টোটাল যে কনজাম্পশন তাতে ইন্ডাস্ট্রিয়াল খুবই কম। এটা সরকারের মানসিকতা যে, আমি দিচ্ছি না, দেবো না। তাদের চাহিদা তো কম, তাহলে দেবে না কেন? এটার কারণে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে।

আমি দেশের নীতি নির্ধারকদের একটি কথা বোঝাবার চেষ্টা করছি, আমাদের দেশে ডিজেল কনজাম্পশন এক্সট্রিমলি হাই। এখন একটা ফুয়েলের ওপরে থাকা উচিত না। আমাদের অন্য ফুয়েলে শিফট করা উচিত। আমরা করেছি, কিছুটা সিএনজিতে গেছে। এটি আরও করা উচিত।

আরও পড়ুন

জাগো নিউজ: বর্তমান সংকট কাটাতে স্বল্পমেয়াদে কী ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন?

ড. ইজাজ হোসেন: এসব সংকটকালীন সময়ে শর্ট টাইমে আসলে তেমন কিছুই করার থাকে না। আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ নেই, সেটা যদি ১৫ দিনের থাকতো! এটা ধরা হবে না, আমাদের যতকিছুই হোক, এই ১৫ দিনের রিজার্ভ আছে। তাহলে কিছুই হতো না। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় থেকে আমরা এটা বলে আসছি কিন্তু এটা করা হয়নি।

এনএস/এএমএ/এমএফএ