ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

বিএনপি আমলে সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা ছিল: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০১ পিএম, ১০ এপ্রিল ২০২৬

বিএনপি আমলে সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা ছিল বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিগত দিনে বিএনপি যতবারই সরকারে ছিল, আর্থিক খাতের শৃঙ্খলা সবসময় ছিল, স্থিতিশীলতা ছিল, সুশাসন ছিল। কোনো ধরনের সমস্যা হয়নি।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ-২০২৬ বিলের ওপর দেওয়া বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপির আর্থিক খাতে যে ভাবনা এবং নীতিমালা, সেটি খুবই পরিষ্কার। শৃঙ্খলা, স্থিতিশীলতা ও সুশাসন- এই তিনটি হচ্ছে আর্থিক খাত পরিচালনার ক্ষেত্রে আমাদের সুপ্রতিষ্ঠিত দলীয় নীতি।’

এনএস/একিউএফ