আল-আরাফাহ্ ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির সভা বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়।
কমিটির সদস্য নাজমুল আহসান খালেদ, হাফেজ মো. এনায়েত উল্লাহ, আহমেদুল হক, ইঞ্জি. খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, বোর্ড সচিব মো. মোফাজ্জেল হোসেন সভায় অংশগ্রহণ করেন।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল, মো. ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।
এসএ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - অর্থনীতি
- ১ ডিএপির বিরুদ্ধে কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ
- ২ বিএনপি আমলে সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা ছিল: অর্থমন্ত্রী
- ৩ আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী
- ৪ ২০২৫ সালে রেকর্ড ১৩২৪ কোটি টাকার মুনাফা সিটি ব্যাংকের, প্রবৃদ্ধি ৩১%
- ৫ সংসদে পাস হলো বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ