বাজেটের অর্থ ছাড়ের শেষ সময় ১৯ জুন
পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির শেষ সময় ৩০ মে থেকে বাড়িয়ে ১৯ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২০ জুন পর্যন্ত এ খাতে নতুন ব্যয় বিল দাখিল করা যাবে। এ ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা ছিল ১২ জুন।
রোববার (৯ জুন) অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সিরাজুন নুর চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিচালন ও উন্নয়ন উভয় খাতে ফেরত বিল দাখিলের সর্বশেষ সময় ১৮ জুন থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২৩ জুন পর্যন্ত। তবে জেলা ও উপজেলা পর্যায়ে পরিচালন ও উন্নয়ন উভয় খাতে নতুন ও ফেরত বিল দাখিলের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৬ জুন পর্যন্ত।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সব ধরেন বেতন-ভাতা সংক্রান্ত বিল পূর্বনির্ধারিত বা পুনঃনির্ধারিত সময়সীমার আওতামুক্ত থাকবে।
এমইউএইচ/এনডিএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - অর্থনীতি
- ১ ডিএপির বিরুদ্ধে কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ
- ২ বিএনপি আমলে সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা ছিল: অর্থমন্ত্রী
- ৩ আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী
- ৪ ২০২৫ সালে রেকর্ড ১৩২৪ কোটি টাকার মুনাফা সিটি ব্যাংকের, প্রবৃদ্ধি ৩১%
- ৫ সংসদে পাস হলো বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ