ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা ৫ এপ্রিল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) পরিচালনা পর্ষদের বোর্ড সভা ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার(২৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ এপ্রিল রোববার বিকাল ৩টায় রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় গত ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণ ও শেয়ারহোল্ডারদের জন্য বিভিন্ন ঘোষণা সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর-১৯) সম্মিলিতভাবে ইস্টার্ন ব্যাংকের কর পরবর্তী নিট মুনাফা ২২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা। এ সময়ে ব্যাংকটির এককভাবে নিট মুনাফা হয়েছে ২৩ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা।
আলোচ্য ৯ মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে সম্মিলিতভাবে দুই টাকা ৮৩ পয়সা ও এককভাবে দুই টাকা ৮৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে সম্মিলিত ও একক ইপিএস ছিল যথাক্রমে দুই টাকা ৪৬ পয়সা ও দুই টাকা ৬৮ পয়সা।
ইস্টার্ন ব্যাংক ২০১৮ হিসাব বছরের শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। ২০১৭ হিসাব বছরে ব্যাংকটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এসআই/এএইচ/পিআর
সর্বশেষ - অর্থনীতি
- ১ এনবিআর কর্মকর্তা ও করদাতা লাভ নিয়ে বের হয়ে যান, ঠকে যায় সরকার
- ২ মিললো সার কেনার অনুমোদন, ডাল কেনার সিদ্ধান্ত প্রত্যাহার
- ৩ যুদ্ধ পরিস্থিতিতে জরুরি চাহিদা পূরণে ১ লাখ টন ক্রুড অয়েল কিনছে সরকার
- ৪ উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তিতে কর বসাতে চায় এনবিআর
- ৫ ৮ এপ্রিল শেষ হতে পারে ক্রুডের মজুত, বন্ধের হুমকিতে ইস্টার্ন রিফাইনারি