ইসিএফ শেষ দুই কিস্তি ছাড় করবে আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য বর্ধিত ঋণ সুবিধার (ইসিএফ) শেষ দুই কিস্তি ছাড় করার ঘোষণা দিয়েছে। এতে প্রায় ২৬ কোটি ডলার ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার আইএমএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াশিংটনে সংস্থার নির্বাহী পর্ষদের সভায় তিন বছর মেয়াদী ইসিএফের আওতায় বাংলাদেশের অর্থনৈতিক কর্মসূচি পঞ্চম ও ষষ্ঠ কিস্তির বিষয়টি পর্যালোচনা শেষে ২৫ কোটি ৮৩ লাখ ডলার ছাড়ের সিদ্ধান্ত হয়। এর মধ্য দিয়ে চুক্তি অনুযায়ী ইসিএফের মোট ৯০ কোটি ৪২ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ।
২০১২ সালের ১১ এপ্রিল আইএমএফের নির্বাহী বোর্ড বাংলাদেশের জন্য তিন বছর মেয়াদী ইসিএফ অনুমোদন দেয়। এর মেয়াদ শেষ হবে আগামী ৩১ অক্টোবর। সেই সময়ের আগেই সবক`টি কিস্তি ছাড় করতে যাচ্ছে আইএমএফ।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আইএমএফ আরও কিছু ক্ষেত্রে সংস্কার কর্মসূচি অব্যাহত রাখার সুপারিশ করেছে। এছাড়া আইএমএফ ২০১৬ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ব সব ব্যাংকের সব শাখায় অটোমেশন চালুর কাজ শেষ করার তাগিদ দিয়েছে।
এসএ/আরএস/আরআইপি
সর্বশেষ - অর্থনীতি
- ১ নির্বাচন সামনে রেখে নিয়মরক্ষার মুদ্রানীতি আজ, নেই বড় পরিবর্তনের ইঙ্গিত
- ২ জাহাজ নির্মাণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ বাড়ালো বাংলাদেশ ব্যাংক
- ৩ পেট্রোলিয়াম রিফাইনারি বেসরকারিতে দেওয়ার তোড়জোড়
- ৪ আংশিক তথ্যের ভিত্তিতে চুক্তির লাভ-লোকসান নির্ধারণ বিভ্রান্তিকর
- ৫ চসিককে দেওয়া সেই ৬ একর জমির লিজ বাতিল করলো চট্টগ্রাম বন্দর