প্যারামাউন্ট টেক্সটাইলের এজিএম বৃহস্পতিবার
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর গুলশানে অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে (কিংস হল) এ এজিএম অনুষ্ঠিত হবে।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানিটি গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন হবে।
২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ২০ পয়সা।
এসআই/এআরএস/আরআইপি
সর্বশেষ - অর্থনীতি
- ১ রোজার বাজারে স্বস্তি, কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম
- ২ সাত মাসে বিদেশি ঋণ যত এসেছে, এর চেয়ে বেশি গেছে পরিশোধে
- ৩ অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময় বাড়লো
- ৪ ১৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিকে সংবর্ধনা দিলো বিজিএমইএ
- ৫ নতুন গভর্নর কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন, প্রশ্ন টিআইবির