ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

ভুল তথ্যের দায়ে ফনিক্স ইন্স্যুরেন্সকে জরিমানা

প্রকাশিত: ১২:১১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য দিয়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার কমিশনের ৫৬৬তম সভায় এ জরিমানা করা হয়।

জানা গেছে, ৩০ সেপ্টেম্বর ২০১২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষিত আর্থিক বিবরণীতে অসত্য তথ্য উপস্থাপন করে। ফলে ওই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) অতিমূল্যায়িত হয়েছে। কোম্পানিটি আর্থিক বিবরণীতে সঠিক ও যথাযথ তথ্য না দিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ১৮ ধারার লঙ্ঘন করে।

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ২ লাখ করে জরিমানা করেছে।

এসআই/একে/এবিএস