ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

কুমিল্লা চেম্বারের সভাপতি মাসুদের মৃত্যুতে এফবিসিসিআই সভাপতির শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:২০ পিএম, ০৬ মার্চ ২০২৩

এফবিসিসিআইয়ের পরিচালক, কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপ‌তি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান মারা গেছেন। সোমবার (৬ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে তিনি মারা যান গেছেন বলে জানা গেছে।

মাসুদ পারভেজ খান ইমরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।

আরও পড়ুন>>> ঘুম থেকে চিরঘুমে কুমিল্লা চেম্বারের সভাপতি মাসুদ

এক শোক বার্তায় এফবিসিসিআই সভাপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইএআর/এমআইএইচএস