ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার
চাল নিয়ে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে ভারতীয় জাহাজ
অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান আসবে আগামীকাল বৃহস্পতিবার। ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল কেনা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
- ভারত থেকে চাল কিনবে সরকার, কেজি ৫৪.৮০ টাকা
- উৎপাদন বাড়লেও বিক্রি নেই, সুগন্ধি চাল নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
ভারত থেকে আমদানি করা চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম নামের জাহাজ আগামীকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এরপর চালের নমুনা সংগ্রহ করে ভৌতপরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এনএইচ/কেএসআর/এমএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ বিএনপি আমলে সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা ছিল: অর্থমন্ত্রী
- ২ আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী
- ৩ ২০২৫ সালে রেকর্ড ১৩২৪ কোটি টাকার মুনাফা সিটি ব্যাংকের, প্রবৃদ্ধি ৩১%
- ৪ সংসদে পাস হলো বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ
- ৫ গরম ও জ্বালানি সংকটে বৈশাখী কেনাকাটায় ভাটা, ক্রেতাশূন্য ফুটপাত