ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন অধ্যক্ষ সাহেলা পারভীন
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন সাহেলা পারভীন।
বুধবার (১৬ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এতে সই করেছেন উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার।
একই প্রজ্ঞাপনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব থেকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন
এর আগে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
দিনভর বিক্ষোভ-অবরোধের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। ঘোষণা অনুযায়ী- আজ সকাল থেকে ঢাকাসহ সারাদেশে রেলপথ ব্লকেড করার কথা ছিল।
তবে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে বৈঠকে বসতে যাচ্ছেন তারা। বৈঠক শেষ না হওয়া পর্যন্ত রেলপথ ব্লকেট কর্মসূচি শিথিল থাকবে।
এএএইচ/বিএ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ সেই মুশতাকের বাগানবাড়িতে আইডিয়াল কলেজ ছাত্রীদের শিক্ষাসফর!
- ২ ঈদের আগেই হতে পারে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি
- ৩ পাঠ্যবই পরিমার্জনে দলমত বিবেচনায় নেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
- ৪ ‘জিলা স্কুল’ হবে সব জেলায়, প্রথম-দ্বাদশ পর্যন্ত পড়ার সুযোগ
- ৫ বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসার প্রধান হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা