‘জিলা স্কুল’ হবে সব জেলায়, প্রথম-দ্বাদশ পর্যন্ত পড়ার সুযোগ
জেলা পর্যায়ে সমন্বিত ও মানসম্মত শিক্ষা বিস্তারে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে ‘জিলা স্কুল’ প্রতিষ্ঠা করা হবে, যেখানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান চালু থাকবে।
মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, যেসব জেলায় জিলা স্কুল নেই, সেখানে জিলা স্কুল প্রতিষ্ঠা করা হবে। এ জিলা স্কুলগুলো প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অর্থাৎ উচ্চমাধ্যমিক স্কুলের আদলে হবে যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমন্বিত করবে।
জানা গেছে, দেশে বর্তমানে জিলা স্কুল রয়েছে ১৫টি। এর মধ্যে কুষ্টিয়া জিলা স্কুল (১৯৬১) ও বরগুনা জিলা স্কুল (১৯৭০) ছাড়া বাকি ১৩টি জিলা স্কুল ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত।
দেশের প্রথম জিলা স্কুল হলো রংপুর জিলা স্কুল। ১৮৩২ সালে লর্ড উইলিয়াম বেন্টিংক এ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন। সবশেষ ১৯৭০ সালে বরগুনা জিলা স্কুল প্রতিষ্ঠিত হয়। এরপর দেশে এর কোনো জিলা স্কুল প্রতিষ্ঠিত হয়নি।
এএএইচ/এমআইএইচএস
সর্বশেষ - শিক্ষা
- ১ সেই মুশতাকের বাগানবাড়িতে আইডিয়াল কলেজ ছাত্রীদের শিক্ষাসফর!
- ২ ঈদের আগেই হতে পারে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি
- ৩ পাঠ্যবই পরিমার্জনে দলমত বিবেচনায় নেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
- ৪ ‘জিলা স্কুল’ হবে সব জেলায়, প্রথম-দ্বাদশ পর্যন্ত পড়ার সুযোগ
- ৫ বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসার প্রধান হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা