পাঠ্যবই পরিমার্জনে দলমত বিবেচনায় নেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
এনসিটিবি সভাকক্ষে মতবিনিময় সভায় কথা বলেন শিক্ষামন্ত্রী/ছবি: জাগো নিউজ
উচ্চমানের বিশেষজ্ঞ দিয়ে কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যবই পরিমার্জন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এক্ষেত্রে ‘কোনো দলমত বিবেচনা করা হবে না’ বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে অংশ নেন এনসিটিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। আমরাও সেভাবে কাজ এগিয়ে নেবো। এক্ষেত্রে পাঠ্যবই যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিতে হবে। পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে।
কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি অধিক জোর দিয়ে তিনি বলেন, শারীরিক, মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে এ বিষয়ের ওপর মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে।
এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব ও মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল প্রমুখ।
এএএইচ/এমকেআর
সর্বশেষ - শিক্ষা
- ১ সেই মুশতাকের বাগানবাড়িতে আইডিয়াল কলেজ ছাত্রীদের শিক্ষাসফর!
- ২ ঈদের আগেই হতে পারে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি
- ৩ পাঠ্যবই পরিমার্জনে দলমত বিবেচনায় নেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
- ৪ ‘জিলা স্কুল’ হবে সব জেলায়, প্রথম-দ্বাদশ পর্যন্ত পড়ার সুযোগ
- ৫ বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসার প্রধান হতে লাগবে ১৮ বছরের অভিজ্ঞতা